ডিএমপির তিন সহকারী কমিশনার বদলি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-14T12:06:30+06:00
2026-09-14T12:06:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ডিএমপির তিন সহকারী কমিশনার বদলি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে ট্রাফিক-মহাখালী জোনে, কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে কোতয়ালি জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী জোনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]