বামনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বামনা (বরগুনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-13T09:03:49+06:00
2026-09-13T09:03:49+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বামনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ এএম 
সংগৃহীত ছবি
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলা পরিষদের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বামনা উপজেলা পরিষদের আওতাধীন বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, উপজেলা প্রকৌশলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিয়মিতভাবে নিজেদের বসতবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার অংশ হিসেবে বামনা উপজেলা পরিষদের এ কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]