চট্টগ্রাম বন্দরে ঘণ্টায় ৮২ টিইইউএস হ্যান্ডলিংয়ের রেকর্ড

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-09-13T09:01:35+06:00
2026-09-13T09:01:35+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
চট্টগ্রাম বন্দরে ঘণ্টায় ৮২ টিইইউএস হ্যান্ডলিংয়ের রেকর্ড
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ এএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার, অর্থাৎ ৮২ টিইইউএস হ্যান্ডলিংয়ের রেকর্ড করার দাবি করেছে রেড সি গেটওয়ে (আরএসজিটি, বাংলাদেশ)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর পতেঙ্গা কনটেইনার টার্মিনালে প্রথমবারের মতো ‘এমভি ওয়ানেন’ জাহাজে নতুন যুক্ত হওয়া শিপ-টু-শোর (এসটিএস) গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে কনটেইনার ওঠানামানোর সময় এ উৎপাদনশীলতা অর্জিত হয়।

আরএসজিটি বাংলাদেশের তথ্য অনুযায়ী, এ সাফল্য চট্টগ্রাম বন্দরের অতীতের গড় উৎপাদনশীলতার প্রায় দ্বিগুণ। প্রচলিতভাবে বন্দরে কনটেইনারবাহী জাহাজে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার বা ৪৮ টিইইউএস ওঠানামা করা হয়। নতুন এই উচ্চমাত্রার উৎপাদনশীলতার ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমার পাশাপাশি বার্থের ব্যবহার বাড়বে এবং জাহাজ পরিচালনাসংক্রান্ত খরচও কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরউইন হ্যাজে বলেন, ঘণ্টায় ৫৮টি মুভ বা ৮২ টিইইউএস হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন শুধু উৎপাদনশীলতার একটি সাফল্য নয়; এটি বাংলাদেশে আধুনিক বন্দর ব্যবস্থাপনার সম্ভাবনাকেও তুলে ধরে।

তিনি বলেন, বিশ্বমানের প্রযুক্তির সংযোজন, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সুশৃঙ্খল পরিচালনপদ্ধতি এবং দক্ষ জনবলের সমন্বিত প্রচেষ্টায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]