নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতা জরুরি: রিজভী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-12T12:06:41+06:00
2026-09-12T12:06:41+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতা জরুরি: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা কোনোভাবেই অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা সমানভাবে দক্ষতা দেখাতে সক্ষম।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

রিজভী বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তার মতে, নারী ক্ষমতায়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও বলেন, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না। তবে জনগণের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সাধারণ মানুষও নেতৃত্বের অংশ।

জাতীয়তাবাদী মহিলা দলের অতীত ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, অতীতে মহিলা দল যেভাবে শেখ হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]