দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার।

2026-09-10T23:26:36+06:00
2026-09-10T23:26:36+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:২৬ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলার সময় রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি নির্ধারিত ব্যবস্থায় সম্পাদন করা হবে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান। তাঁর অবর্তমানে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জ/শা


  বিষয়:   জাতীয় সংসদ  স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  স্থানীয় সরকারমন্ত্রী  আবদুল মঈন খান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত