একযোগে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়নের এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জ/উ