ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামে এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাঠালিয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন নেতৃত্ব দেন।
অভিযানকালে ব্যবসায়ী মো. মামুনের গোডাউন তল্লাশি করে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় এক বাজার ব্যবসায়ী বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
জ/বা