টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নিউজ ডেস্ক

জাতীয়

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

2026-09-10T15:57:29+06:00
2026-09-10T15:57:29+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বগুড়া শহর নেটওয়ার্কের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার গ্রাহকদের পাশাপাশি ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

জ/শা

  বিষয়:   পিজিসিএল 

Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]