ভোলার উন্নয়নে সেতু, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার পরিকল্পনা : প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-09T21:37:31+06:00
2026-09-09T21:37:31+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ভোলার উন্নয়নে সেতু, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার পরিকল্পনা : প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
দ্বীপ জেলা ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদ আমরা দেশের মানুষের জন্য যেমন ব্যবহার করতে চাই; পাশাপাশি ভোলার মানুষ যাতে উপকৃত হয়, সেটিও আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘ভোলা একটি দ্বীপ জেলা। এজন্য আমাদের প্রথম পরিকল্পনা এই জেলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। সেতু নির্মাণ করে সড়ক যোগাযোগের মাধ্যমে আমরা এটি করতে চাই। দ্বিতীয়ত, ভোলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চাই। একই সঙ্গে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চাই।’

ভোলায় শিল্পায়নের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি পর্যায়ের উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে। ইতোমধ্যে বেশ কিছু উদ্যোক্তা সেখানে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। আরও কিছু উদ্যোক্তার সঙ্গে আলোচনা চলছে, যারা ভোলায় কলকারখানা স্থাপন করবেন।

তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা ভোলাকে গড়ে তুলতে চাই। সেখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই।’

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।

এদিন প্রধানমন্ত্রীর জন্য আটটি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত ছিল। এর মধ্যে তিনটি প্রশ্ন এবং সাতটি সম্পূরক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]