মহাখালীতে রঙের দোকানে ভয়াবহ আগুন

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

রাজধানীর মহাখালীতে একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে কলেরা হাসপাতালের বিপরীত পাশে এ আগুনের সূত্রপাত হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

2026-09-09T15:40:20+06:00
2026-09-09T15:40:20+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মহাখালীতে রঙের দোকানে ভয়াবহ আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
মহাখালীতে রঙের দোকানে ভয়াবহ আগুন
রাজধানীর মহাখালীতে একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে কলেরা হাসপাতালের বিপরীত পাশে এ আগুনের সূত্রপাত হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

বেলা ২টা ৫০ মিনিট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ২টা ৩১ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


জ/রা




  বিষয়:   মহাখালী  রঙের দোকান  আগুন 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]