গোপালগঞ্জে কনসার্টে "শেখ হাসিনা" স্লোগান, আয়োজক পিয়াল গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-08T17:52:31+06:00
2026-09-08T18:05:48+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে কনসার্টে "শেখ হাসিনা" স্লোগান, আয়োজক পিয়াল গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৬:০৫ পিএম
গোপালগঞ্জে কনসার্টে "শেখ হাসিনা" স্লোগান, আয়োজক পিয়াল গ্রেপ্তার
জেলা শহরের পৌর পার্কে অনুষ্ঠিত কনসার্টে  সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা  পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, গত সোমবার সন্ধ্যায়  এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেল গান পরিবেশনের আগে কনসার্টস্থলে শেখ হাসিনার নামে স্লোগান দেন উপস্থিত বেশ কিছু উপস্থিত দর্শক।

এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পরে হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠানো হয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]