নওগাঁর রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে ক্লাব ঘরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালীগ্রাম ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এসআই সিরাজুল ইসলাম,সমন্বয়ক মামুনুর রশিদ মিঠন,ও সাংগঠনকি সম্পাদক আঙ্গুর হোসেন সরদার।
এছাড়া অত্র ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী রাজু আম্মেদ এবং মালয়েশিয়া প্রবাসী শহিদুল ইসলাম মন্ডলকে কদবেল গাছের চারা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
জ/বা