জবি ক্যাম্পাসে আবাসিক হোটেলের কার্ডসহ বোরকাপড়া যুবক আটক

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বোরকা পরা এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। তার কাছে আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের দ্বিতীয় প্রবেশপথ দিয়ে প্রবেশ করছিলেন বোরকা পরা ওই যুবক। পরে তাকে আটক করা হয়।

2026-09-08T16:10:13+06:00
2026-09-08T16:10:13+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
জবি ক্যাম্পাসে আবাসিক হোটেলের কার্ডসহ বোরকাপড়া যুবক আটক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বোরকা পরা এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। তার কাছে আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের দ্বিতীয় প্রবেশপথ দিয়ে প্রবেশ করছিলেন বোরকা পরা ওই যুবক। পরে তাকে আটক করা হয়।

আটকের পর শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজের পরিচয় ও ক্যাম্পাসে আসার কারণ সম্পর্কে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে আনসার সদস্য হিসেবে পরিচয় দেন। পাশাপাশি তিনি যাত্রাবাড়ী থানার এক এসআইয়ের সঙ্গে কাজ করেন এবং গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায় মাদকসেবী ও অপরাধীদের শনাক্তে প্রশাসনকে সহযোগিতা করেন বলেও দাবি করেন।

তবে বোরকা পরার কারণ জানতে চাইলে তার বক্তব্যে ভিন্নতা পাওয়া যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় বোরকা পরে এসেছেন।

পরে তিনি বলেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে ছদ্মবেশ ধারণ করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিজের যোগাযোগের কথাও উল্লেখ করেন। পুলিশে দেওয়ার কথা উঠলে তিনি যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন দেওয়ার অনুরোধ করেন এবং নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন।

তবে ওই ব্যক্তির দেওয়া পরিচয়, আনসার সদস্য হিসেবে তার দাবি কিংবা পুলিশের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্ভরযোগ্য সূত্রে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

আটকের পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


জ/বা




  বিষয়:   শিক্ষা  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  আটক 



Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]