উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-07T16:30:40+06:00
2026-09-07T16:30:40+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩০ পিএম | ৭ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে হবে। তবে কয়টি ধাপে হবে তা চূড়ান্ত হয়নি এখনো। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক, অর্থাৎ একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সবগুলোয় একই সঙ্গে নির্বাচন হবে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, 'এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন।'

এছাড়া, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি। আর ঠাকুরগাঁও-১-আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত