ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার এবং ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জ/উ