পাইকগাছায় অপরাধ দমন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দেশজুড়ে

পাইকগাছায় লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট,হত্যা চেষ্টা, মাদকদ্রব্য, অত্যাচারকারীদের আইনের আওতায় আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-09-06T23:55:11+06:00
2026-09-06T23:55:11+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাইকগাছায় অপরাধ দমন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম 
পাইকগাছায় অপরাধ দমন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট,হত্যা চেষ্টা, মাদকদ্রব্য, অত্যাচারকারীদের আইনের আওতায় আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১১:৩০ টায় উপজেলার আলমতলা চর মসজিদ মোড়ে মেইন সড়কে ক্ষতিগ্রস্ত দোকানের সামনে ‘ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- আলমগীর জমাদ্দার, তনু জমাদ্দার, বাবু জমাদ্দার, রব সানা, আতাউর রহমান মিস্ত্রী, মুনছুর মিস্ত্রী, নাসিমা বেগম, হালিমা খাতুন, ফাতেমা খাতুন ও জোহরা বেগমসহ এলাকার সাধারণ জনগণ। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একই এলাকার রহমত জমাদ্দার, হুসাইন, ইবাদুল, টুটুল গং দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি, মাদক ব্যবসা, ভাঙচুর ও লুণ্ঠন চালিয়ে আসছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করলে ৫ /৮/২৬ তারিখ দুপুরে তারা সাধারণ মানুষের ওপর হামলা, দোকান ভাঙচুর লুটপাট, মারপিট, হত্যার চেষ্টা করে এবং উল্টো মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। বক্তারা অবিলম্বে রহমত জমাদ্দার ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচার-উৎপাত বন্ধ, দখলবাজি ও মাদক কারবার দমন এবং ভুক্তভোগীদের ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক তাদের আইনের আওতায় জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  খুলনা  মিথ্যা মামলা  মানববন্ধন 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]