ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ মাদক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চক্রের অপর এক সদস্য।

2026-09-06T23:43:43+06:00
2026-09-06T23:43:43+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম 
ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ মাদক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চক্রের অপর এক সদস্য।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায় সহ পুলিশের একটি টহল দল রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ মাসুদ রানা (২৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। 

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাসুদ রানা জানায়, সে পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক কিনেছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টায় প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানকালে প্রদীপ দাসের শয়ন কক্ষের খাট ও তোশকের নিচ থেকে ১হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। 

এসময় ঘটনাস্থল থেকেই শ্রী প্রদীপ দাসকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার ভাই শ্রী শ্যামল দাস কৌশলে পালিয়ে যান। অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া নগদ মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারি বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনা করে দেখা গেছে, আটককৃত মাসুদ রানার বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া প্রদীপ দাস ও পলাতক আসামি শ্যামল দাসের বিরুদ্ধেও পীরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জ/বা




  বিষয়:   দেশজুড়ে  পীরগঞ্জ  রাণীশংকৈল  মাদক  গ্রেপ্তার 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]