রমেকের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস ত্রাণমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-06T11:00:01+06:00
2026-09-06T11:00:01+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রমেকের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস ত্রাণমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ এএম 
সংগৃহীত ছবি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি সেবার পরিধি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।

আইসিইউ বেড চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়ার সংকটের কারণে এতদিন সেগুলো চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দেশের একটি বড় সমস্যা। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও সেবার চাহিদা পূরণে কাজ করা সম্ভব হবে।

হাসপাতালের সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যেই আরও কিছু নতুন সেবা চালু করা এবং হাসপাতালের উন্নয়ন করা সম্ভব হবে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুরে আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]