গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ উদ্ধার

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহতরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন।

2026-09-05T14:34:07+06:00
2026-09-05T15:38:26+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ উদ্ধার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৩:৩৮ পিএম
গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ উদ্ধার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহতরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। 

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। ভবনটিতে চালানো দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন। 

কর্তৃপক্ষ জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি নিখোঁজ সদস্যের লাশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা লাশগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ/রা 

  বিষয়:   গাজা  গাজায় হামলা  ইসরাইল  লাশ উদ্ধার 

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]