পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি ঘটনায় ৩ জন আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দেশজুড়ে

পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকের কাছে ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ এবং ‘নবাব’ নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

2026-10-28T20:55:42+06:00
2026-10-28T20:55:42+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি ঘটনায় ৩ জন আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
⏲ ৮:৫৫ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকের কাছে ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ এবং ‘নবাব’ নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। 

থানা সূত্রে জানা গেছে, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার, সম্পাদক আক্কাজ আলীর কাছে গত ১৭ অক্টোবর এবং ২৫ অক্টোবর মোবাইলে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় তাঁরা পৃথক দুটি মামলা করেন। 

মামলাগুলো পাইকগাছা থানায় ২৭ ও ২৮ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে, তারিখ ২৭/১০/২৬। মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবিরের সার্বিক দিকনির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান পরিচালনা করে বহুল আলোচিত ফোনে চাঁদাবাজির ঘটনার ৩ আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। তার নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে।

এদিকে, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে আসলাম শিকদার নামে এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


  বিষয়:   পাইকগাছা  চাঁদা  গ্রেপ্তার  ঘটনা  অভিযোগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত