জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-04T12:47:40+06:00
2026-09-04T12:47:40+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ছাগলনাইয়ায় কাভার্ডভ্যান-বাস সংঘর্ষ, নিহত ৩
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

ফালিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অপর এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সেখানে থাকা তিনটি যানবাহন কাভার্ডভ্যান, ইউনিক বাস ও লং ভেহিকেল হেফাজতে নেওয়া হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

ফালিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।

জ/রা




  বিষয়:   ছাগলনাইয়া  সড়ক  দুর্ঘটনা  নিহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]