বাগেরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-03T20:16:57+06:00
2026-09-03T20:16:57+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর ২ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম 
বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশের এক সেলস অফিসারের কাছ থেকে ২ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকাশের স্থানীয় পরিবেশক বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

বাগেরহাটে বিকাশের পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, বৃহস্পতিবার সকালে তাদের সেলস অফিসার সানি জাবির বাঁধন অফিস থেকে ব্যাগে নগদ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা হন।

পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে তার গতিরোধ করেন। পরে দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ব্যাগে থাকা নগদ ২ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।

ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, বিকাশের স্থানীয় পরিবেশকের ২ লাখ টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]