রাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মীভূত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-03T17:21:56+06:00
2026-09-03T17:21:56+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মীভূত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
⏲ ৫:২১ পিএম | ৩ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
রাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মীভূত
নওগাঁর রাণীনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ২লাখ টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল আগুন দিয়ে পুরে ভস্মীভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই জালগুলো ভস্মীভূত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, গত কয়েক দিনে উপজেলার ছোট যমুনা নদী, বিল, এবং আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে প্রায় ২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমার উপস্থিত ছিলেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত