গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-03T13:44:17+06:00
2026-09-03T13:44:17+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর দুই লাখ টাকা ছিনতাই
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম 
র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে (ডিএসও) প্রাইভেটকারে তুলে নিয়ে তার কাছ থেকে প্রতিষ্ঠানের নগদ দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিকাশের ঐ কর্মীকে গাড়িতে নিয়ে চোখ বেঁধে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

গতকাল  বুধবার (২ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেন বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো: হাচিবুর রহমান। অভিযোগে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বুধবার সকাল অনুমানিক সোয়া ১০টার দিকে ডিএসও সামিউল ইসলাম গোপালগঞ্জ জেলা শহরের পূবালী ব্যাংক পিএলসি থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা সংগ্রহ করেন। এর পর মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে।

হাচিবুর রহমানের অভিযোগে উল্লেখ করেন  প্রাইভেটকার থেকে র‍্যাবের পোশাক  পরা চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। পিস্তল তাক করে ভয় দেখায়। পরে হাতে হাতকড়া পরিয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, গাড়ির ভিতরে সামিউলের চোখ লাল গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে তার কাছে থাকা দুইলাখ টাকা ও মালামাল চায় ভুয়া র‍্যাব সদস্যরা। পরে তার সঙ্গে থাকা টাকা ভর্তি  একটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। ওই ব্যাগে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিলো ছিল।এছাড়াও আরেকটি মোবাইল ফোনও নিয়ে যায় ছিনতাইকারীরা। দুটি মোবাইলফোনের বাজার মূল্য প্রায় ৪৭ হাজার টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পরে ছিনতাইকারী দলটি সামিউল ইসলামকে চোখ ও হাত বেঁধে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের কংশুর এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার পর বিকাশের আরেক ডিএসও রাজু বিশ্বাস বিষয়টি অফিসে জানান। পরবর্তীতে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সামিউলকে খোঁজাখুঁজি করে। দুপুরের দিকে তিনি অফিসে ফিরে সহকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে বিকাশ অফিসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়।

এ অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার কোনো পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায় নাই।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  ছিনতাই  র‍্যাব 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]