‎পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

জয়পুরহাটের পাঁচবিবিতে চালককে মারপিটে আহত করে ফেলে রেখে অটোভ্যান ছিনতাই মামলায় পুলিশের অভিযানে ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার ও অটোভ্যানটি উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার টু বিন্নিপাড়া রোডের চারমাথা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

2026-09-02T19:31:21+06:00
2026-09-02T19:31:21+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৭:৩১ পিএম | ২ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
‎পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে চালককে মারপিটে আহত করে ফেলে রেখে অটোভ্যান ছিনতাই মামলায় পুলিশের অভিযানে ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার ও অটোভ্যানটি উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার টু বিন্নিপাড়া রোডের চারমাথা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাট জেলার কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মোঃ মৃত গোলজার হোসেনের পুত্র আনোয়ার হোসেন (৩৬), একই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ হারুন ওরফে মোখলেস (৪৫), একই গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র মোঃ সুমন ইসলাম (৩০) ও মোঃ দেলদার হোসেনের পুত্র মোঃ শাহারুল ইসলাম (২৮)।

‎পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম জানান, ঘটনার দিন সন্ধ্যায় ধৃতদসূরা শালাইপুর বাজারের অটোভ্যান চালক সাগরকে যাত্রী বেশে ভাড়া করে নিয়ে যায়। অটোভ্যানটি পাঁচবিবির শাইলট্টি বাজার টু বিন্নিপাড়া রোডের চারমাথা মোড় নামক স্থানে কাঁচা রাস্তায় পৌঁছালে চালককে মারপিটে আহত করে ফেলে রেখে তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচবিবি থানায় ১টি (দস্যুতা) মামলা হলে পুলিশ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে ৪জন দস্যুকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।

জ/বা


  বিষয়:   দেশজুড়ে  রাজশাহী  গ্রেপ্তার 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত