জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T18:18:24+06:00
2026-09-01T18:18:24+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস যাবে পূর্বাচল ডিপোতে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের বাসগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় চলমান বিশেষ অভিযান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মো. আনিছুর রহমান বলেন, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো পর্যায়ক্রমে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে নির্ধারিতসংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে।

যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিশেষ অভিযান পরিচালনা করছে।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, অভিযানের প্রধান লক্ষ্য মহাখালী টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। এ জন্য পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সব বাসমালিক ও চালকের সহযোগিতা কামনা করেন তিনি।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে বাসমালিক ও চালকদের নির্ধারিত নির্দেশনা মেনে মহাখালী টার্মিনালে দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখার অনুরোধ জানানো হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]