জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T17:24:02+06:00
2026-09-01T17:24:02+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জুলাই সনদ বাস্তবায়নে অটল সরকার: ধর্ম প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম 
জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। ক্ষমতাচ্যুত সরকার টানা ১৭ বছর দেশ শাসন করে অর্থনীতি ধ্বংস করে গেছে। বিদ্যমান সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে, এ জন্য সবাইকে ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

নেতাকর্মীদের উদ্দেশে শামীম কায়সার লিংকন বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত সব ধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে জয় ছিনিয়ে আনতে হবে।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে গাইবান্ধার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]