দেশজুড়ে

2026-09-01T11:56:49+06:00
2026-09-01T11:56:49+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শিক্ষার্থীদের জন্য চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম 
সংগৃহীত ছবি
প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের জন্য চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই শিক্ষার্থীরা বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাবেন বলেও ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গতকাল সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় এ ঘোষণা দেন তিনি। তিনি চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের কাজে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান রাখা হবে। সেখানে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিলেই শিক্ষার্থীদের বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মেশে না। এতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ও নানা ধরনের পরিবেশগত ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবেশটা সবার এবং এই পরিবেশে আমরা বসবাস করি। বসবাসের জন্য এই পৃথিবী ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই।

জ/রা




  বিষয়:   চট্টগ্রাম  চিড়িয়াখানা  প্লাস্টিক  বর্জ্য 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]