জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-31T08:29:24+06:00
2026-08-31T08:29:24+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২৯ এএম 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব।

গতকাল রোববার (৩০ আগস্ট) এনবিআর থেকে জারি করা পৃথক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জারি করা প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। অন্যদিকে, অফিস আদেশের মাধ্যমে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রংপুর, যশোরসহ দেশের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে সেই দায়িত্ব বাতিল করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগের কর্মস্থলের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব থাকলে তা যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]