জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-31T07:45:36+06:00
2026-08-31T07:45:36+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
প্রাথমিক বৃত্তির টাকা নির্ধারণ, ট্যালেন্টপুলে মাসে ৩০০ টাকা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৪৫ এএম 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির অর্থের হার নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন হারে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা পাবেন।

গতকাল রোববার জারি করা এক চিঠিতে বৃত্তির অর্থের হার ও সংশ্লিষ্ট শর্তগুলো জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর নির্ধারিত হারে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দেওয়া হবে।

বৃত্তি চালু রাখতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, সদাচরণ এবং সন্তোষজনকভাবে পাঠগ্রহণসহ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণে ব্যর্থ হলে বৃত্তি স্থগিত বা বাতিল হতে পারে।

বৃত্তিপ্রাপ্তরা বিনা বেতনে সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। তবে সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তির অর্থ পাওয়ার যোগ্যতা থাকবে না।

বৃত্তির অর্থ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে জিটুপি (Government to Person) পদ্ধতিতে ইএফটির মাধ্যমে পাঠানো হবে। এজন্য নির্ধারিত অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের আওতাভুক্ত যেকোনো ব্যাংকে শিক্ষার্থীদের হিসাব খুলে প্রয়োজনীয় তথ্য বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে নির্ধারিত বিল ফর্মে জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার পর সরকারি কোষাগার থেকে অর্থ উত্তোলন করে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সরকার বৃত্তির সংখ্যা, অর্থের হার ও মেয়াদসহ আদেশের যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিল করতে পারবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]