পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-30T20:30:56+06:00
2026-08-30T20:30:56+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
পীরগঞ্জে পানিতে ডুবে নিহত রিপনের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৩০ পিএম 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত রিপনের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে নিহতের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম নিহত রিপনের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য আমজাদ হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ২ আগস্ট আকাশীল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে রিপন (১৯) টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]