জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন পরিদপ্তরসহ এনবিআরের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
বদলি কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১-এ এবং মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।
মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ থেকে ঢাকা কর অঞ্চল-০৪, মোহাম্মদ মঈনুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১ এবং ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চল থেকে ঢাকা কর অঞ্চল-০৩, মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১ এবং মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এ পদায়ন করা হয়েছে।
হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬ থেকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দেকে ঢাকা কর অঞ্চল-০৬ থেকে ঢাকা কর অঞ্চল-১৩ এবং ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে। সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।
কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তর থেকে ঢাকা কর অঞ্চল-১৬ এবং আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে বদলি করা হয়েছে।
তানিয়া সুলতানাকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩ থেকে ঢাকা কর অঞ্চল-২২, মো. মারুফ উল আবেদীনকে ফরিদপুর কর অঞ্চল থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩, মো. তানভীর মোর্শেদকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ থেকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং তাছলিমা ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মুহা. রাশেদুল হাসানকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১, মো. সাইফুর রহমান রাসেলকে ঢাকা কর অঞ্চল-০১ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে এবং মুসতবা ইশতিয়াক আহমদকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।
দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তর থেকে ঢাকা কর অঞ্চল-০৬, তরঙ্গ কুমার মণ্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চল, ফারহানা শেখকে কর পরিদর্শন পরিদপ্তর থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট এবং অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে পদায়ন করা হয়েছে।
মো. ফারজানুল ইসলামকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সোনালী বিশ্বাসকে ঢাকা কর অঞ্চল-২৪ থেকে ঢাকা কর অঞ্চল-০৯, প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭ থেকে রংপুর কর আপিল অঞ্চল এবং মো. আবুল কালাম আজাদকে ঢাকা কর অঞ্চল-১৫ থেকে যশোর কর অঞ্চলে বদলি করা হয়েছে।
অন্যদিকে, মোহাম্মদ দাউদ হোসেনকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬, মো. এনামুল কবিরকে কুমিল্লা কর অঞ্চল থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক, বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চল থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এবং মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪-এ পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬ এবং এস এম গালিব ফারুককে ময়মনসিংহ কর অঞ্চল থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে বদলি করা কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জ/শা