চুনারুঘাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। হামলায় গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

2026-08-29T18:26:19+06:00
2026-08-29T18:26:19+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চুনারুঘাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
⏲ ৬:২৬ পিএম | ২৯ আগস্ট, ২০২৬ | শনিবার
চুনারুঘাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। হামলায় গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

গতকাল শুক্রবার ভোররাতে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ের শ্রীবাউর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪/৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৌতম দেবনাথের বাড়িতে হানা দেয়। ভোররাত তিনটা থেকে ৪টার মধ্যে ডাকাতরা বসতঘরের গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিটি কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, জুতা, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা সজল পাল পরিদর্শন করেছেন। তিনি বলেন,  ডাকাতির ঘটনাটি তদন্ত করে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, এ ঘটনায় কেউ এখনো গ্রেপ্তার হয়নি।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  হবিগঞ্জ  ডাকাতি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত