নারায়ণগঞ্জ সংবাদদাতা

অপরাধ

2026-08-27T19:42:37+06:00
2026-08-27T19:42:37+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
অপরাধ
সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে শ্রমিক হত্যা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সজীব ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি প্রায় তিন মাস আগে মাইকেল নামের এক ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়ার জের ধরে সজীবের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সজীবের ওপর হামলা চালানো হয়।

স্বজনদের দাবি, মাইকেল, তার ছেলে আকাশসহ ৭-৮ জনের একটি দল সজীবকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



জ/বা




  বিষয়:   অপরাধ  মাদক  ছুরিকাঘাত  হত্যা 



Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]