ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-26T18:14:20+06:00
2026-08-26T18:14:20+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম 
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ বুধবার (২৬ আগস্ট) রাতে পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। 

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরামসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  ফেনী  বিজিবি  জব্দ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]