ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

পাঠকের কলাম

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানা যায়, ভারতে গঙ্গা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যটি প্লাবিত হওয়ার মুখে পলি জমা ও পানির স্বাভাবিক প্রবাহ থমকে যাওয়াকে দায়ী করে ফারাক্কা ব্যারাজের সব কটি গেট অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

2026-08-24T23:04:32+06:00
2026-08-24T23:04:32+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
পাঠকের কলাম
ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:০৪ পিএম | ২৪ আগস্ট, ২০২৬ | সোমবার
ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানা যায়, ভারতে গঙ্গা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যটি প্লাবিত হওয়ার মুখে পলি জমা ও পানির স্বাভাবিক প্রবাহ থমকে যাওয়াকে দায়ী করে ফারাক্কা ব্যারাজের সব কটি গেট অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে ফারাক্কার সব কটি জলকপাট খুলে দেওয়ার অনুরোধ জানান সম্রাট চৌধুরী। তিনি জানান, উজান থেকে নেমে আসা পানির চাপে বিহারের একাধিক অঞ্চল পানির নিচে চলে যাওয়ার উপক্রম হয়েছে। ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানিপ্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং বিহারের চরম বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী উল্লেখ করেন, বিহারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে উজান-ভাটির পানিপ্রবাহ ও পলি জমার এ সংকটের মধ্যেই ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বিহার থেকে নির্বাচিত জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) সংসদ সদস্য সঞ্জয় ঝা। আগামী ডিসেম্বরে এই চুক্তির ৩০ বছর পূর্ণ হতে চলায় কেন্দ্রকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

সঞ্জয় ঝা স্পষ্ট জানিয়ে দেন, নব্বইয়ের দশকে চুক্তিটি করার সময় বিহারের পানিনিষ্কাশন ও সার্বিক স্বার্থকে উপেক্ষা করা হয়েছিল। আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে চলায় বিহারের স্থানীয় স্বার্থ ও বন্যা নিয়ন্ত্রণকে গুরুত্ব না দিয়ে যেন গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন করা না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এই সংসদ সদস্য।

জ/বা

  বিষয়:   পাঠকের কলাম  ফারাক্কা বাঁধ  বিহার  মুখ্যমন্ত্রী 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত