শেখ হাসিনা ফেরা প্রসঙ্গে যা বললেন ডিবি প্রধান

জবাবদিহি ডেস্ক

পাঠকের কলাম

2026-10-07T19:51:05+06:00
2026-10-07T19:51:05+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
পাঠকের কলাম
শেখ হাসিনা ফেরা প্রসঙ্গে যা বললেন ডিবি প্রধান
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৫১ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতা সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে কিংবা আগামী ডিসেম্বর মাসে কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা হলে তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবিপ্রধান।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী যেসব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেগুলো পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না।

বিশেষ করে ঢাকা মহানগরীতে বসবাসকারী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড যাতে পরিচালিত হতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ দলের তৎপরতা ঠেকাতে আইন অনুযায়ী অভিযান ও গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


জ/বা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত