ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীরা মূল্যায়ন পায়নি: ডেপুটি স্পিকার

জবাবদিহি ডেস্ক

পাঠকের কলাম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মেধা থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি। রাজপথে আর কখনও বুলেট নয়, মেধাভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

2026-09-24T15:10:58+06:00
2026-09-24T15:10:58+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
পাঠকের কলাম
ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীরা মূল্যায়ন পায়নি: ডেপুটি স্পিকার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মেধা থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি। রাজপথে আর কখনও বুলেট নয়, মেধাভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব অনুধাবন করে মেধা চর্চার পাশাপাশি অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জ/বা

  বিষয়:   পাঠকের কলাম  ডেপুটি স্পিকার  ঢাবি 

Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]