জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-23T19:05:02+06:00
2026-08-23T19:05:02+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম 
যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব গ্যাস ও এলএনজি সরবরাহেও পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সংকটের অন্যতম বড় কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও গ্যাসের অভাবে কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে। দেশের যেসব অঞ্চলে সংকট দেখা দিয়েছে, সেসব এলাকায় জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল সরকার কীভাবে কাজ করতে পারে, তার উদাহরণ বর্তমান সরকার ইতোমধ্যে দেখিয়েছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জ/বা




  বিষয়:   রাজনীতি  বিএনপি  রুহুল কবির রিজভী 



Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]