জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-23T14:27:26+06:00
2026-08-23T14:27:26+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে নতুন এ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করেছে সরকার। আইন কার্যকরের পরদিনই নতুন কর্তৃপক্ষে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ ও ২২ আগস্ট চারটি প্রজ্ঞাপন জারি করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

চৌধুরী আশিক এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নাহিয়ান রহমান রচিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই মেয়াদে এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকেও সচিব পদমর্যাদায় সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২২ আগস্ট এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সচিব পদে পদোন্নতির পর আব্দুর রাজ্জাক সরকারকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]