কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-21T19:02:51+06:00
2026-08-21T19:02:51+06:00
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় বানরটিকে দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে প্রাণীটির দুই হাত ও দুই পা অবশ হয়ে গেছে। এতে স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারছে না। পরে বন বিভাগের কর্মকর্তারা বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার রেঞ্জের কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, আহত বানরটিকে রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে সেটিকে বনে অবমুক্ত করা হবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]