জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-17T17:24:23+06:00
2026-08-17T17:24:23+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
এ বছরেই নতুন পে-স্কেল ঘোষণা, বাস্তবায়নও হবে: অর্থমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম 
চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।

তিনি বলেন, সবই হবে। তবে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আজ একটি দিক নিয়ে আলোচনা হয়েছে। আরও অন্যান্য বিষয় আছে। সেসব নিয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের পক্ষ থেকে নতুন পে-স্কেল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

জ/শা





  বিষয়:   পে-স্কেল  ঘোষণা  অর্থমন্ত্রী 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]