জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-16T11:36:38+06:00
2026-08-16T11:36:38+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের অনুদান ও সম্মানি প্রদান করবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]