জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-15T10:21:38+06:00
2026-08-15T10:21:38+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কড়া নিরাপত্তা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম 
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এর পাশেই একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, আজ শনিবার সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এলাকার পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। সেখানে র‍্যাবের সদস্যদেরও উপস্থিতি ছিল। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকলেও ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

এবার ১৫ আগস্টকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে রয়েছে পুরো এলাকা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]