বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শক (নিরস্ত্র) ও ৭ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
অবসরে পাঠানো ৭ এএসপির মধ্যে রয়েছেন—র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের এএসপি মো. রবিউল ইসলাম।
এ ছাড়া একই দিনে ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠানোর পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁদের ক্ষেত্রেও আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জ/শা