পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-13T21:03:23+06:00
2026-08-13T21:03:23+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:০৩ পিএম 
পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
পাইকগাছায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার সহযোগিতায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কে.জি.এইচ.এফ. মৌখালী ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

একাডেমির সভাপতি ও পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। ক্যাম্পের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।

এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার।
ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগ এলাকার অসচ্ছল মানুষের চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]