জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-13T15:59:10+06:00
2026-08-13T15:59:10+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম 
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ঘোষণা ও বিবৃতিসহ মনোনীত প্রার্থীর স্বাক্ষর এবং প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা ও স্বাক্ষরসংবলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। উভয় মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

এরপর দুপুর ২টা ২৩ মিনিটে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেলসহ দলের প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

জ/শা




  বিষয়:   রাষ্ট্রপতি  নির্বাচন  বিএনপি  নির্বাচন কমিশন  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]