৩১তম বিসিএস ব্যাচের পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক। সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ। ব্যাচের পুলিশ কর্মকর্তাদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই পদে কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ ও পদোন্নতির ক্ষেত্রে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে সদস্যরা আশা করছেন।
জ/উ