কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার সংবাদদাতা

দেশজুড়ে

2026-08-09T13:58:07+06:00
2026-08-09T13:58:07+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মৌলভীবাজার সংবাদদাতা
⏲ ১:৫৮ পিএম | ৯ আগস্ট, ২০২৬ | রোববার
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে মুড়াইছড়া বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই তারা মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

এদিকে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত