রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-06T17:31:55+06:00
2026-08-06T17:31:55+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবিকে কারাদণ্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম 
ফাইল ছবি
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুইজন মাদকসেবিকে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এবং  আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

আদালত সুত্রে জানা যায়, মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়ীতে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। 

এছাড়া বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্থ অবস্থায় ধরে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। দণ্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন।

জ/বা





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]